ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বিলাসবহুল গাড়ি কিনলেন মাহি

ads

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুটিং না থাকলে কিংবা শুটিংয়ের ফাঁকা সময়ে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন এই নায়িকা৷ এবার তিনি বিলাসবহুল গাড়ি কিনলেন।


২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেলের এই সাদা রঙের নতুন টয়োটা হ্যারিয়ার গাড়িটির মূল্য প্রায় ৬০ লাখ টাকা।


এক স্কুল বন্ধুর গাড়ির শো রুম থেকে গাড়িটি কিনেছেন মাহি। দেড় মাস আগেই গাড়িটি অর্ডার করেছিলেন নায়িকা। সম্প্রতি তিনি গাড়িটি ডেলিভারি পেয়েছেন বলে জানান মাহি। 


এর আগে মিৎসুবিশির ল্যানসার ইএক্স মডেলের গাড়ি ব্যবহার করতেন মাহি। যেটির তৎকালিন বাজার মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকায় অধিকাংশ জায়গায় নিজে ড্রাইভ করেন নায়িকা। 


মাহি বর্তমানে ‘বুবুজান’ সিনেমায় কাজ করছেন। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। সর্বশেষ তাকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান।

ads
ads
ads

Our Facebook Page